সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত আজাদের পরিবারের পাশে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি

  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের আবুধাবি প্রবাসী আজাদ মিয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন। নিহত আজাদ মিয়ার পাশে এসে দাড়িয়েছে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত। নিহত আজাদ মিয়ার পরিবারের জন্য একটি পাকা ঘরের ব্যবস্থা করেন কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত।

আজ সোমবার (২৫শে জানুয়ারি)কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ মরহুম আজাদ মিয়ার মাকে একটি পাকা ঘর বানিয়ে দেওয়ার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাতের কোষাধ্যক্ষ সেলিম আহমেদ মুসলিম। সহ-সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুমন হাসান, প্রবাসী নেতা আব্দুল গাফফার, ট্রাভেলস ব্যবসায়ী বাদশা মিয়া, মসজিদের ইমাম, রশিদ মিয়া, ঠিকাদার মসুদ মিয়া সহ মরহুম আজাদ মিয়ার পরিবারের সদস্যরা। কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি মুহিত চৌধুরী বলেন যে, কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত সবসময়ই প্রবাসীদের পাশে আছে। প্রবাসীদের সকল প্রকার নৈতিক কাজে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত সবার সাথে আছে, থাকবে।
কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা জনাব মোঃ লুৎফুর রহমান বলেন যে, কমলগঞ্জ সহ সকল প্রবাসী মানুষের কল্যানে আমাদের এই সংগঠন নিরলস ভাবে কাজ করে যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd