সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি’র মনোনীত মেয়র পদপ্রার্থী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৮৮৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজার সদর পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউর রহমান। আজ শুক্রবার (২৯শে জানুয়ারী) সকালে  ১১:৩০ মিনিটের সময় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনেরর মাধ্যমে এ ঘোষণা দেন।

মেয়র পদপ্রার্থী মোঃ অলিউর রহমান বক্তব্যে  জানান যে, পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অভাব। নির্বাচনে থাকা মানে হামলা, মামলা ও সহিংস পরিবেশ সৃষ্টি হওয়া। এ প্রেক্ষাপটে বিএনপির প্রার্থী মোঃ অলিউর রহমানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, যুগ্ন-সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপনসহ নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd