সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৯২ বার দেখা হয়েছে

এ দেব নাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজার জেলার   কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের ডা: প্রেমানন্দ দেবনাথের আঙ্গিনায় ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা দেবনাথ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন দেবনাথ।

ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভগবতরত্ন প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দেবনাথ, চিত্তরঞ্জন দেবনাথ, দয়ানন্দ দেবনাথ, অনিল কান্তি দেবনাথ, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, মাখন চন্দ্র দেবনাথ, সুকুমার দেবনাথ, আনন্দ মোহন দেবনাথ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ননীগোপাল দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, রাইমোহন দেবনাথ, সুখময় দেবনাথ, কানুলাল দেবনাথ, নারায়ণ দেবনাথ, উপানন্দ দেবনাথ, প্রদীপ দেবনাথ, পরেশ দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে নাথ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরুপ ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd