সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৪২৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। সাড়া বিশ্বের মধ্যে বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’- এ স্লোগানকে সামনে রেখে কমলগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়নমেলা শুরু হয়েছে।

উন্নয়ন মেলা উপলক্ষে আজ (২৭শে মার্চ) শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হক ও পৌর পৌরপিতা জুয়েল আহমেদ এর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া র‍্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী,জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অথিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কমলগঞ্জ পৌরসভার পৌরপিতা জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু রামভজন কৈরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, বাংলাদেশ ছাত্রলীগের কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ভানুগাছ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন  প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব প্রমুখ।

আগামীকাল রোববার এই মেলার সমাপ্তি । মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ২৬টি স্টল বসেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd