সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে লকডাউন মানছেনা ব্যবসায়িরা জরিমান

  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭৫৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। দেশে করোনাভাইরাস কোভিড ১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ৬টি মামলায় ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (১৯শে এপ্রিল) সোমবার দুপুর থেকে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজার ও মুন্সিবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশেকুল হক এর নেতৃত্বে পুলিশি সহযোগিতায় দুপুরে উপজেলা সদরের ভানুগাছবাজার ও মুন্সিবাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময়ে লকডাউন না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশেকুল হক জানান যে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd