সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাউয়াছড়া বনে আগুন

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকার বনে আগুন লেগেছে। আজ (২৪শে এপ্রিল) শনিবার দুপুরে এই আগুন লাগে। কাজ করে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এবিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় যে, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে তারা সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারছে না সেই সঙ্গে রয়েছে পানির সল্পতা। এ কারণে এক ঘণ্টা ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা । এবিষয়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান যে,আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বিট কর্মকর্তাসহ ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

তিনি জানান যে, ঘটনাস্থলের অদুরে শ্রমিকরা কাজ করছে, হয়তো সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারনে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd