1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
করোনা মহামারীতে ২,০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

করোনা মহামারীতে ২,০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৭১২ বার দেখা হয়েছে

শহিদুল ইসলাম রাব্বি মৌলভীবাজার।।
আজ ২৪শে এপ্রিল ২০২১ইং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ২০০ টি করে ৭ টি উপজেলায় ১,৪০০ পরিবারসহ মোট ২,০০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে।

এই কার্যক্রমের অংশ হিসেব আজ ২৪.০৪.২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন মেীলভীবাজার পৌরসভার মেয়র জনাব মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর জনাব শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মৌলভীবাজার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং  ১ লি. ভোজ্য তেল। ১৭ টি শ্রেণী পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এই সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া করোনা পরিস্থিতি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য মৌলভীবাজার জেলার ৬৭ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২,৫০,০০০/- টাকা এবং প্রতিটি পৌরসভায় ২,০০,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed