1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক

কমলগঞ্জে সুমন হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৮০৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মহিউদ্দিন খান।। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির চাম্পারা চা বাগানের চা-শ্রমিক সুমন গোয়ালাকে হত্যার ঘটনার প্রধান আসামি মনোহর গোয়ালাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৯ শ্রীমঙ্গল।

আজ (৩০শে এপ্রিল) শুক্রবারে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক(এস আই) সুরনজিত সাংবাদিকদের জানান যে, নিহতের ভাই সঞ্জু গোয়ালার মামলার ভিত্তিতে উর্ধ্বোতন কর্মকর্তারা নির্দেশ দিলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি জানান যে, তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার পূর্ব বিরোধের জেরে কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের চা-শ্রমিক সুমন গোয়ালা (২৫) কে চাচা ও চাচাত ভাইয়েরা মিলে ধরে নিয়ে ২৫নং সেকশনে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই সঞ্জু গোয়ালা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করলে আসামিরা পালিয়ে যায়। যদিও কয়েক ঘন্টার ভেতর বুধবার (২৮শে
এপ্রিল) ভোরে ভগ্নিপতির বাড়ি থেকে দুজনকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এএসআই আনিছুর রহমান, আফসার হামিদসহ একদল পুলিশ হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার বৈকুন্ঠপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভগ্নিপতি দিপক গোয়ালার বাড়ি থেকে পলাতক তিন হত্যাকারীর মধ্যে দুই সহোদর বিশ্বজিৎ ও সনজিত গোয়ালাকে আটক করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed