1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

  • প্রকাশিত : শনিবার, ১ মে, ২০২১
  • ৯৭৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মহিউদ্দিন খান।।
করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। এই অবস্থায় মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলার দিশাহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ (১লা মে) শনিবার সকাল থেকে উপজেলার মাধবপুর   ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামের দরিদ্র কৃষক আলতা মিয়ার ৩০ শতক জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেন তারা।

মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সালমান ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুমের নেতৃত্ব ভাষানিগাও এর দরিদ্র কৃষক আলতা মিয়ার রোজা রেখে একবিগা ধান কেটে দেয় মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগ।

এই সময়ে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুমেল, মুরাদ, কামরুল, হৃদয়, উজ্জ্বল, রকিব,রনি,জাকির,রাজু প্রমুখ।

দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরা।

কৃষক আলতা মিয়া  বলেন যে, ছাত্রলীগের নেতাকর্মীরা যদি আমার ধান কেটে না দিতেন তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমি আমার ধান বাড়িতে তুলতে পারতাম না। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরোও জানান, ক্ষেতের ধান পেঁকেছে। কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছুল লণ্ডভণ্ড করে দেয়। এনিয়ে বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে ধানগুলো কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেঁচেছে, ফসলও রক্ষা হয়েছে। মানবিক ছাত্রলীগকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সালমান বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। কালবৈশাখীর ঝড়কে কেন্দ্র করে ক্ষেতের ফসল নিয়ে কৃষকরা দুঃশ্চিন্তা রয়েছে। তেমনি একজন কৃষক আলতা মিয়া । খবর পেয়ে আমরা তার ফসলগুলো কেটে দিয়েছি। যে কারো বিপদে পাশে থেকে কাজ করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত রয়েছি।

কামলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ বলেন যে, কোভিড১৯ পরিস্থিতির কারণে কমলগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। এই অবস্থায় আমরা  ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed