সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় গৃহকর্মীর মরাদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫২৮ বার দেখা হয়েছে

 
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউপি ভুইগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য নূর আহমেদ চৌধুরী বুলবুলের বাড়ী থেকে মঙ্গলবার (২৪শে আগস্ট) দুপুর ২টার দিকে তাসলিম আক্তার রায়না (১৭) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানার পুলিশ।

ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে দিলো স্বামী

এদিকে ইউপি সদস্য নূর আহমেদ চৌধুরী বুলবুল জানান যে, গৃহকর্মী রায়না গত এক বছর যাবৎ তাদের বাড়িতে কাজ করছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পাওয়ায় একপর্যায়ে বাথরুমে রায়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়। রায়না ভুইগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।

এখবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাদির হোসেন ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী রায়নার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন যে, গৃহকর্মী তাসনিমার আত্মহত্যার মূল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd