সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে অটো রিকশা পুড়ে ছাই

  • প্রকাশিত : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি, শাহনাজ এলাহি।।

কমলগঞ্জে বাইসাইকেল ধাক্কায় তাজ উদ্দিন নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  জামিরকোনা গ্রামে দুর্বৃত্তের আগুনে জয়নাল মিয়া নামে এক পরিবহন শ্রমিকের সিএনজিচালিত অটোরিকসা পুড়ে গেছে। গতকাল শনিবার (২৫শে সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা তার বসতঘরের সামনে থাকা সিএনজিচালিত অটোরিকসায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলেন। 

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জীবিত শিশুকে মৃত ঘোষণা

সিএনজি চালিত অটোরিকসার মালিক জয়নাল মিয়া জানান যে, একটি এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মৌলভীবাজার-থ-১২-৪০৩৮ গাড়িটি প্রায় ৯ মাস আগে কেনেন। প্রতিদিনের মতো শনিবার গাড়ি চালিয়ে সন্ধ্যারাতে গাড়িটি বাড়ি এনে বন্ধ করেন। পরে রাতের খাবার খেয়ে তিনি বিসনাতে ঘুমিয়ে পড়েন।

রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া গাড়িটির পাশে পড়ে রয়েছিল একটি খালি বোতল। ধারণা করা হচ্ছে, ওই বোতল দিয়েই পেট্রোল এনে পোড়ানো হয়েছিল গাড়িটি।

কিস্তিতে কেনা রুজি-রুটির একমাত্র অবলম্বন এই গাড়িটি পুড়িয়ে দেয়ায় বাক হারিয়ে ফেলেছেন এ পরিবহন শ্রমিক। এ ঘটনার খবর পেয়ে রোববার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd