1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কষ্টিপাথরের মুর্তি উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

শাহনাজ এলাহি, স্টাফ রিপোটার।।

কমলগঞ্জে টমটম ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার ইউপির  রাজদীঘির পার বাজার সংলগ্ন ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ২ টায় পারভেস মিয়া দুরুদ নামে এক রাজমিস্ত্রী কাজ করার সময় এই কষ্টি পাথরের মূর্তি দেখতে পান। পরে তিনি স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

এই পাথরটি কি আসলে কষ্টি পাথর কিনা, তা পরীক্ষা নিরীক্ষার আগে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের সংবাদ পেয়ে মূর্তির  পাওয়ার স্থানে মানুষের ভিড় ভিড় দেখা যায়।

তবে জান যায় যে, এই জায়গায় প্রচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করতেন। চার /পাঁচ বছর আগে এরকম একটি মূর্তি পাওয়া যায়। পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু বলেন যে, রাজদিঘীর পার বাজারে ঈদগার মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি মূর্তি উদ্ধার করে ইউপি অফিসে নিয়ে আসি।

এবিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশেকুল হক বলেন যে, স্থানীয়রা আমাকে মূর্তি পাওয়ার কথা জানালে আমি পতনঊষার ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। দুই একদিনের মধ্যে আমি মূর্তিটি এনে প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণ করব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed