1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

শ্রীমঙ্গলে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী এর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১০৭৬ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবকলীগের নৌকার প্রচারণায়

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বর্তমান সময়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায় এর সংবাদ সম্মেলন করেন।

আজ মঙ্গলবার (৫ই অক্টোবর) দুপুরে শহরতলীর ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে উপজেলার সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায় বলেন, আপনারা সবাই জানেন যে স্বধীনতার পর থেকেই শ্রীমঙ্গলে নৌকার জয় সুনিশ্চিত ভাবেই চলে আসছে। আর মূলত এই কারনেই যারা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা তাদের সুনিশ্চিত হার ভেবেই মৌলভীবাজারে গিয়ে মনগড়া কাহিনী দিয়ে সংবাদ সম্মেলন করেন। অথচ এই উপজেলার ৩নং সদর ইউনিয়নে তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমি। তাই আমার ব্যক্তি জনপ্রিয়তা ও আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী করা তারা এই সমস্ত প্রলাপ বকছে।

আপনারা জানেন কিছুদিন আগেও ভুরভুরিয়া চা বাগানে আমার নির্বাচনী একটি অফিস ভাঙচুর ও বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী পোস্টার ছেঁড়া হয়েছে।

শুধু তাই নয় আমার বিভিন্ন কর্মীকে হুমকি-ধামকি সহ নানা প্রকার ভয় ভীতি ও প্রলোভন দেখিয়ে নৌকার প্রচারণায় থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমি বা আমার কোনো নেতাকর্মী নৌকা মার্কার অসম্মান হয় এই রকম বিন্দুমাত্র কোন কাজ আমরা করিনি আর করবো না।

জনগণ ভালোবেসে যে রায় দিবে সেটাই আমরা মেনে নেব। আর শ্রীমঙ্গল উপজেলার জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে বলে আমার দৃঢ় বিশ্বাস।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন ও বাস্তবতা পর্যালোচনা করলেই দেখতে পারবেন কে কি করছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed