1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে কৃষকের ৩ হাজার টমেটোর গাছ কেটে নিলো দুবৃর্ত্তরা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১০৭৯ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে উপনির্বাচনে নৌকা মার্কার বিজয়

শাহনাজ এলাহি,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে লাভের আশায় হাড়ভাঙা পরিশ্রম করে টমেটোর চাষ করছিলেন হতদরিদ্র কৃষক করিম মিয়া(৬২) ও খোকন মিয়া(২৫)।

আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের এ দুই কৃষক বার্ষিক ৪০ হাজার টাকা চুক্তিতে ৪৫ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন।প্রায় সব গাছেই ফল ধরা শুরু করেছে।

এমন সময় বৃহষ্পতিবার(৭ই অক্টোবর) ভোরে তারা ক্ষেতে গিয়ে দেখেন সবকটি অর্থাৎ প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে। কান্না জড়িত কন্ঠে কৃষক করিম মিয়া ও খোকন মিয়া জানান, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে, মানুষের কাছ থেকে ধার-দেনা করে প্রায় ২ লক্ষ টাকা খরছ করে সার কীটনাশক প্রদানসহ জমির পরিচর্যা করেছেন।যাতে টমেটো বিক্রি করে  ঋণ পরিশোধ করে সংসার চালাবেন।

কিন্তু দুর্বৃত্তরা তাদের  সব স্বপ্ন গুড়িয়ে দিলো।এখন পথে বসার উপক্রম।এদিন সকালে সরজমিন গিয়ে ইউপি সদস্য হেলাল উদ্দিন, হোমেরজান গ্রামের ফয়সল মিয়া,আলকাছ মিয়া, আনিসুর রহমান প্রমুখের সাথে কথা বলে জানা যায়, অত্যন্ত সৎ,নীরিহ প্রকৃতির ও হতদরিদ্র লোক করিম মিয়া ও খোকন মিয়া মানুষের জমিতে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন।

কয়েক বছর বার্ষিক চুক্তিতে অন্যেও জমিতে টমেটো চাষ করে আসছেন।আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে যথাসম্ভব সহযোগীতা করা হবে। তিনি তদন্তক্রমে এ ঘটনার সাথে জড়িতদের  শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ভূক্তভোগী কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করবো। তিনি তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদনের সুপারিশ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed