1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
পূজা মন্ডপগুলোতে সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

পূজা মন্ডপগুলোতে সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ

  • প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৮০৮ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে উপনির্বাচনে নৌকা মার্কার বিজয়

এস.এম মুমিনুল ইসলাম ফয়সল,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে কমলগঞ্জের ১৫২টি পূজামন্ডপ প্রস্তুত করা হয়েছে।

চলমান করোনাভাইরাস মহামারিতে দুর্গাপূজাকে ঘিরে আগের সেই উৎসবের আমেজ না থাকলেও দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে শেষ হয়েছে সবধরনের প্রস্তুতি। ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলার ১৫২টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। মাটির কাজ শেষ করে রঙ-তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করাও শেষ করেছেন মৃৎশিল্পীরা।
১১ই অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। এদিকে করোনার কারণে এবারও আয়োজকদের স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের কথা বলেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। কমলগঞ্জ উপজেলায় এবার সার্বজনীন মোট পূজামন্ডপের সংখ্যা ১৪২টি। এর মধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, রহিমপুরে ১৯টি, পতনউষার ১৫টি, মুন্সীবাজারে ১৫টি, শমসেরনগর ১৪টি, কমলগঞ্জ সদরে ৮টি, আলীনগরে ২২টি, আদমপুরে ১৪টি, মাধবপুরে ১৮টি ও ইসলামপুরে ১০টি পূজামন্ডপ রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ১০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য প্রত্যেক মন্ডপে মন্ডপ কমিটির উদ্যোগে অধিক সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা হবে বলে তিনি জানান।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, কমলগঞ্জের ১৫২টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা সার্বিক তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্টোল রুম স্থাপন করা হয়েছে। পূজামন্ডপগুলোতে যাতে একত্রে বেশি জনসমাগম না হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালিত হয় সেদিকে বিশেষ নজরদারির জন্য মন্ডপ কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed