1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ইয়াবা দিয়ে ফার্মেসী মালিককে ফাঁসানোর চেষ্টার

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৫৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ছাইয়াখালী পাবসস লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে ফার্মেসী দোকানি ও মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে কমলগঞ্জ থানার সাদা পোশাকধারী দুই এসআই সিরাজুল ইসলাম ও হারুন-অর-রশীদ স্বপন কুমার সিংহ নামের ওই দোকানিকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু জনতার রোষানলে পড়ে তারা চলে যেতে বাধ্য হন।

শনিবার রাতে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্ণার নামক ফার্মেসীতে ঘটনাটি ঘটে।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান যে, শনিবার রাত ৯টায় কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও এসআই হারুন-অর-রশীদ মাদক উদ্ধারের নামে স্বপন কুমার সিংহের নিউ মেডিসিন কর্ণারে আসেন।  তল্লাশির নামে ফার্মেসী তছনছ করতে থাকেন। এক পর্যায়ে নিজেদের কাছে থাকা কয়েকটি ইয়াবা দোকানের ভেতর রেখে বলেন, এগুলো এ ফার্মেসীতে পাওয়া গেছে।

তল্লাশি চলার সময়ে সেখানে জড়ো হন সাধারণ মানুষ।  তারা বিক্ষুদ্ধ হয়ে এসআই সুরুজ আলী ও এসআই হারুন-অর-রশীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। পরে প্রায় আধা ঘন্টা পরে ফার্মেসী মালিককে ছাড়াই তারা থানায় ফিরতে বাধ্য হন।

অভিযোগ সম্পর্কে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন যে, এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি।  কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সমাধান হয়ে গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed