সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ভেড়া বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৭৯৫ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে ৫০০ পরিবারের মাঝে টিসিবি’র পণ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলার ৫৩৭ পরিবারের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২১ জন সুবিধাভোগীর মধ্যে জনপ্রতি ২ টি করে ৪২টি ভেড়া বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে

আজ বুধবার ১৩ই এপ্রিল দুপুরে কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি  এসব ভেড়া বিতরণ করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd