1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে ৫০০ পরিবারের মাঝে টিসিবি’র পণ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬৩৮ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তন প্রকল্পটি বাতিল।

মোঃ নেছার আহমেদ , শ্রীমঙ্গল প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ রবিবার (২০শে মার্চ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয় । উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতি: দা:) মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

জানা গেছে, রমজান মাস সামনে রেখে সরকার সারাদেশে এক কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। নিয়োগপ্রাপ্ত ডিলারগণ এর মাধ্যমে সুশৃংখলভাবে পণ্য বিতরণ কার্যক্রম চলতে দেখা গেছে। শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে টিবিসিবির এসব পণ্যসামগ্রী পাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed