1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মৌলভীবাজারে মঙ্গল শুভযাত্রা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৭৪৯ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আজ বাঙালির মনে লেগেছে রং ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪২৯। সূচনা হলো নতুন আরেকটি বাংলা সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের সব ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় বাংলা নববর্ষ।

এ উপলক্ষ্যে আজ ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পর্যন্ত। 

এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ আওযামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

করোনার কারণে বিগত দুই বছর বন্ধ থাকার পর এবার মঙ্গল শোভাযাত্রা সশরীরে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে প্রতিকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। তাছাড়াও শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে ১১ টা ৩০ মিনিটে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ-এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান-এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা পিতা ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মো: জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, কালচারাল অফিসার জ্যোতি সিনহা প্রমুখ।

পরে বাংলা নববর্ষ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং গান পাঠশালার শিল্পীরা। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আবৃত্তি পরিবেশন করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed