সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলে পঞ্চমবারের মতো খাঁচার ভিতরে অজগর সাপের ডিম

  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৮৯ বার দেখা হয়েছে

সিলেট রেলপথে কমলগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খাঁচার ভিতর রাখা একটি অজগর সাপ পঞ্চমবারের মতো বংশবৃদ্ধি করতে যাচ্ছে। এর আগে এই সাপটি ৪ বারে শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। সেই বাচ্ছা গুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার (২৩শে মে) সকাল পর্যন্ত ৩৫/৪০টির মতো ডিম দিয়েছে অজগরটি। সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, খাঁচার ভিতর মা অজগরটি ডিমগুলো জড়িয়ে বেড়িবেধেঁ বসে আছে। এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আমাদের জানান, অজগরটি ৬০দিন এভাবে ডিমগুলোকে জড়িয়ে থেকে তা দিবে। এসময় সাপটি কোনো ধরণের খাবার গ্রহন করবে না। এমনকি পানিও খাবেনা। ডিম থেকে বাচ্চা ফোটার আগের দিন ডিম ছেড়ে সাপটি সরে যাবে। এর পরদিন থেকে একে একে ডিম থেকে বাচ্ছা ফোটা শুরু হবে। এর পর বাচ্ছাগুলো মোটামুটি পরিপূর্ণ হলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেবে বন্যপ্রাণী সেবা ফউন্ডেশন

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd