সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে শিশু অধিকার নিয়ে সংলাপ

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক  পদে ৮৭ জনের সিভি জমা

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত শিশুদের নিয়ে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯শে মে রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

আর.ডব্লিউ.ডি.ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিশু অধিকার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ ও স্থানীয় শিশুদের সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনেআরা তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ সিংহ, কমলগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী মিলন কৈরি, গৌরাঙ্গ শব্দকর, শিক্ষক সুরজিত কুমার সিংহ, প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের জবাবদিহিতা মূলক প্রশ্নের জবাবে উপজেলার বিভিন্ন কর্মকর্তা গন বক্তব্য প্রধান কারেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd