সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

মটরসাইকেলর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ।।

দেশে ঈদের আগে ও পরে মহাসড়কে সাতদিনের জন্য মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক বাইকার।

আজ ৫ই জুলাই মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান। আয় কমার ভয়ে মহাসড়কে বাইক বন্ধ করিয়েছেন বাসমালিকরা, এমন অভিযোগও করা হয়েছে এই মানববন্ধন থেকে। 

মানবন্ধনে বাইকার মোঃ ফখরুদ্দিন মানিক বলেন যে,  মোটরসাইকেল আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য বাহন, যা আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। এছাড়াও মোটরসাইকেল আমাদের প্রাত্যহিক জীবন ও যোগাযোগ ব্যবস্থার অপরিহার্য অংশ হিসাবে দাঁড়িয়েছে। বর্তমানে করোনা বৃদ্ধি পাচ্ছে এবং করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ বাহন। হেলমেট এবং আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণ ব্যবহার করে এবং ট্রাফিক আইন কানুন মেনে চললে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

এবিষয়ে তিনি আরও বলেন যে, সাধারণত প্রতি ঈদেই লাখো মানুষ পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী হয়ে থাকে। যদিও আমাদের যোগাযোগ ও সাধারণ পরিবহণ ব্যবস্থার অপ্রতুলতার কারণে ঈদযাত্রা কষ্টদায়ক হয়ে থাকে।

সেই জন্য অনেকেই নিজস্ব পরিবহণ ব্যবহার করে থাকে, তার মাঝে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা অধিক। কিন্তু এই ঈদে লাখো মোটরসাইকেল ব্যবহারকারী তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে সমস্যার সম্মুখীন হবেন। তাই আমরা অবিলম্বে বিধিনিষেধটি পুনর্বিবেচনা করে যথার্থ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।

তবে ফেসবুকে বাইকারদের একটি গ্রুপের অ্যাডমিন মমিন তাজ মানববন্ধনে দাঁড়িয়ে বলেন যে, মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে।

তবে বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা উপর মহলে চাপ সৃষ্টি করে এই বাইক চলাচল বন্ধ করেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd