সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

ভারতের যৌনপল্লীতে স্ত্রী ও শ্যালিকাকে বিক্রি করল ইউসুফ

  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬৮২ বার দেখা হয়েছে

ভারতের নুপুর শর্মার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক নিউজ ::

টাকার লোভে ইউসুফ নামক এক ব্যক্তি তার স্ত্রী ও শ্যালিকাকে ভারতে পাঠাতে দালালদের হাতে তুলে দিলেন। দালালরা ওই দুই বোনকে বেশি বেতনের প্ররোচনায় ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ২০২১ইং সালের ৪ঠা মে অবৈধভাবে ভারতে পাচার করেন।

ভারতে অবস্থানরত তার সহযোগিদের সহায়তায় দুই বোনকে যৌনপল্লীতে বিক্রি করা হয়। সেখানে দুই বোন নির্যাতনের শিকার হন। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে ভারতীয় পুলিশের সহায়তায় এই দুই বোন এ বছরের ২২শে মার্চ বাংলাদেশে ফেরত আসেন ও আদালতে জবানবন্দি দেন।

কয়েকদিন আগেই ইউসুফকে গ্রেপ্তার করে সিআইডি। তার দেওয়া তথ্যমতে ভারতে নারী পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

তবে আজ ১০ই আগষ্ট (বুধবার) মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- রানা আহমেদ, মোঃ সুজন মিয়া, মোঃ সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

তবে সিআইডির মোঃ নজরুল ইসলাম বলেন যে, আমরা তদন্ত করে দেখেছি তারা দুই বোনকে ভারতে পাচার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এবিষয়ে সিআইডি জানায় যে, সংসার করা ইউসুফের উদ্দেশ্য ছিল না। ভারতে পাচার করার জন্যই তিনি বিয়ে করেন। ইউসুফই তার স্ত্রী ও শ্যালিকাকে দালালের কাছে তুলে দেয়।

বিশেষ পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম আরোও বলেন যে, এ চক্রের দেশি ও বিদেশি অন্যান্য সদস্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তবে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে সিআইডির মানবপাচার ইউনিট কাজ করে যাচ্ছে। গ্রেপ্তার ওই চার আসামির বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd