সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বুধবার থেকে অফিস সময় ৮টা থেকে ৩টা পর্যন্ত

  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৭৩৯ বার দেখা হয়েছে

মৌলভীবাজারে সরকারী নিষেধাজ্ঞা পালনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

অনলাইন ডেস্ক নিউজ::

দেশে আগামী বুধবার (২৪শে আগস্ট) থেকে সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন। 

আজ (২২শে আগস্ট) সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এবিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন যে, আমন মৌসুমে কৃষকদের সেচকাজে (১২ থেকে ১৫) দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 

এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোন দেওয়া হয়।

তবে এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা করা হয়নি বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd