1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভারত থেকে ডিজেল আসবে প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০৯ বার দেখা হয়েছে

৭১টি ফুল দিয়ে মোদিকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা
অনলাইন ডেস্ক নিউজ::

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে, ভারত থেকে একেবারে শূন্য হাতে ফিরে এসেছি বলা যাবে না। এটা আত্মবিশ্বাসের ব্যাপার মন্তব্য করে। তিনি বলেন বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ভারত সব বিষয়েই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এ সফরেও আমরা একেবারে শূন্য হাতে ফিরেছি, এটা বলতে পারব না। কারণ সব বিচারে এ সফর সফল হয়েছে।


আজ (১৪ই সেপ্টেম্বর) বুধবার বিকেলে গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



প্রধানমন্ত্রী বলেন যে, ভারত সফরে যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। তাদের আন্তরিকতা সবসময়ই ছিল, আছে। একটা বিষয় হলো, বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দল মত সবসময় এক থাকে। একাত্তরে সময় যেমন সব দলের সমর্থন ছিল। আমরা যখন ছিটমহল বাস্তবায়ন করি, তখন ভারতের সব দল এক হয়ে পার্লামেন্টে আইন পাস করেছিল।

শেখ হাসিনা বলেন, আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা যায়। আমাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নেই। তবে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছি।

প্রধানমন্ত্রী আরও জানান যে, সমুদ্রসীমা নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেছেন, কিন্তু এরপরও বন্ধুত্বের সম্পর্কে কোনো চিড় ধরেনি।

এর আগে ৫ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লি যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যা এবং রোহিঙ্গা সংকট সমাধানে জন্য ভারতের সহযোগিতার বিষয়গুলো বেশি গুরুত্ব পায় বললেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed