সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইভিএমে ভোট হলে সমস্যা কোথায় রওশন এরশাদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৭২৪ বার দেখা হয়েছে

১৫০ গুণ বেশি শক্তিশালী পারমাণবিক বোমা
অনলাইন ডেস্ক নিউজ::
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘আমরা অবশ্যই নির্বাচন করব। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হলেও নির্বাচন করব। সারা বিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। যখন আমরা ফাইভজি ব্যবহার করছি, তাহলে ভোটে ইভিএম ব্যবহার করলে সমস্যা কোথায়।

আজ বৃহস্পতিবার (৬ই অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন যে, ‘সারা বিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। কাজেই আমাদের দেশে এটা হবে এটা তো নতুন কথা নয়। এখানে যারা নির্বাচনে জয় পায় তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে কারচুপি হয়েছে। সুতরাং আমরা ইভিএমে নির্বাচন করব।

তিনি আরও বলেন যে, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। তবে চেয়ারম্যানের একক ক্ষমতা এটা ঠিক হয়নি। তবে অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে তারা দল থেকে চলে গেছেন, তাদেরকে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ।

তবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন যে, ‘আপনারা দুর্দিনে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। তারা (নেতাকর্মীরা) পার্টিকে শক্তিশালী করবে, সেই বিশ্বাস আমার আছে। তারা নিশ্চয়ই কাজ করবে।

এ সংবাদ সম্মেলনে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ লিখিত বক্তব্যে বলেন, কোনো বিভেদ বা বিভ্রান্তি নয়, রওশন এরশাদের আহবানে

জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আসন্ন সম্মেলন ডাকা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd