সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪২৬ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::
জেলা পরিষদ নির্বাচনে হেরে টাকা ফেরত চাইছেন প্রার্থী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রিজার্ভ ফরেস্টের লাউয়াছড়ায় রেল লাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৫শে অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস, সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এগুলো সিলেটগামী আন্তঃনগর ট্রেন।


তবে স্থানীয়রা জানান যে, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। এসময় বনের মাঝে রেল লাইনের ওপর গাছ পড়ে এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রী সাধারণরা।


ভানুগাছ স্টেশন মাস্টার বলেন, ‘ঝড়ে কারণে কমলগঞ্জ -শ্রীমঙ্গলের মাঝে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের ওপর কয়েকটি গাছের মাথা ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।


তিনি আরও বলেন যে, গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উদ্ধার টিম বনের ভেতরে রয়েছে। পাহাড়ের ভিতরে নেটওয়ার্কিং সমস্যার কারণে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd