সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

দিনাজপুরে ২০০শ বছর আগের সীমানা পিলার উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ ::

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলর মূল্য কমেছে
দিনাজপুরের বিরামপুরে প্রায় ২০০শ বছর আগের একটি লোহার সীমানা পিলার উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। পিলারটি ১৮১৮ সালের বলে নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার মহন্ত। পিলারটির ওজন ৩০ কেজি ১০০ গ্রাম।

আজ (২১শে ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার জোলাগাড়ি গ্রামের ১টি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা পানির নিচে পড়ে থাকা অবস্থায় পিলারটি দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পিলারটি উদ্ধার করে।

সীমানা পিলারটির বাইরের দৈর্ঘ্য ৬৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। বৃত্তাকারে পিলারটি ৬৯০ সেন্টিমিটারের। পিলারটির একপাশে বিপজ্জনক সূচক কঙ্কালের ছবি খোদাই করা আছে এবং ইংরেজিতে ১৮১৮ লেখা আছে। খোদাই করা সালের ওপরে দুটি পতাকা খোদাই করা আছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন এ সীমানা পিলারটি আমাদের হেফাজতে আছে। আদালতের মাধ্যমে এটি প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের ধারে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জোলাগাড়ি গ্রামের একটি পুকুরে জেলেরা মাছ ধরছিল। এ সময় সীমানা পিলারটির সঙ্গে তাদের জালটি আটকে যায়। পরে তারা ওই লোহার পিলারটি উদ্ধার করে।

উল্লেখ্য, উক্ত পুকুরটির মালিক একই গ্রামের লুৎফর রহমান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd