সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

রমজানে বাজার মনিটরিং-এ পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪০৯ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

মঙ্গাকবলিত চর এলাকায় ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। আজ রবিবার (২ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী যথাক্রমে চৌরাস্তা কাঁচা বাজার ও রূপগঞ্জ বাজার মনিটরিং করেন।

শাক-সবজি, মাছ-মাংস, দুধ-ডিম, ছোলা-খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ ক্রয় করতে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য তারা দোকানের ন্যায্য মূল্য তালিকা টানিয়ে রাখা নিশ্চিত করেন। তারা ক্রেতা-বিক্রেতা ও বাজারে আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ে নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্য নিয়ে থাকলে তাৎক্ষণিক পুলিশকে ০১৩২০১৪৭০৯৮ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করেন। এছাড়া গুজব ছড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd