1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে







কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের ইফতার পার্টি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশ এ বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদিন ও আব্দুল আহাদ এর সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরপিতা জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা কবি সিরাজ উদ্দিন,মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, চেয়ারম্যান অলি আহমেদ খান, আদমপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সাব্বির ভূইয়া, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবু বিশ্বজিৎ রায়, কবি শহীদ সাগ্নিক, দৈনিক প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু, দৈনিক সমকাল মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও ভানুগাছ পৌর বণিক সমিতি সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, যুবদল নেতা তৈমুর আহমেদ, এখন টিভি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, প্রেসক্লাব সহসভাপতি নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শাব্বির এলাহী প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ইউএনও সিফাত উদ্দিন।

পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমলগঞ্জের কর্মরত বিভিন্ন প্রেস মিডিয়া ও পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed