1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

খেলাফত মজলিসের আমির মারা গেলেন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৩২ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ ::

রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ




খেলাফত মজলিসের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সাবেক মহাপরিচালক যুবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন।

আজ (৭ই এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস মহানগর শাখার ইফতার মাহফিলে তার হার্ট অ্যাটাক হয়। তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান যে, তিনি মার গেছেন।

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন যে, মাগরিবের আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই হেলে নিচের দিকে পড়ে যান যুবায়ের আহমদ। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান যে, তিনি মারা গেছেন।

তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে দাফনের পরবর্তী বিষয় জানানো হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন যে, আজ নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সব নেতা ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল। এরপর আজান হয়, আমির সাহেব ইফতারের এক লোকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহরের ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়।

ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার শাওন শাহরিয়ার জানান যে, হাসপাতালে আনার আগেই ওনার মৃত্যু হয়েছে। যুবায়ের আহমদ চৌধুরীর মরদেহ তার সংগঠনের লোকজন অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed