সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৩০ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ ::

জুয়া খেলার সংবাদ প্রকাশে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

জাতীয়তাবাদি দল (বিএনপি) এর চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (৮ই এপ্রিল) শনিবার বিকেল ৩ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট কোতয়ালি থানা পুলিশ।

মুক্তাদিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘ওনার বিরুদ্ধে পুরনো একটি মামলায় ওয়ারেন্ট ছিল। সে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তবে ওই মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলেননি সুদীপ দাস।

সিলেট বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি।

এ কর্মসূচিতে অংশ নেয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির।

বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।খন্দকার আব্দুল মুক্তাদির গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd