1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে ১লাখ ২৬হাজার নাসির বিড়ি,২টা মোটর সাইকেলসহ আটক ২

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার

সুনামগঞ্জর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৬হাজার পিস ভারতীয় নাসির বিড়ি,দুটি মোটর সাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটকৃতরা হলেন মো: জসিম উদ্দিন(১৯)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কুটিপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং অপরজন হলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া(২০)।

বরিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে,এ এস আই ফরিদ আহমদসহ নৌ পুলিশ সদস্যরা টুকেরঘাটের সুরমা নদী সংলগ্ন এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে মোহনপুরে যাওয়ার সময় চোরকারবারীদের অবস্থান সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে।

এ সময় পুলিশ ১লাখ ২৬ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি,২টি মোটর সাইকেল ও ২ জন চোরাকারবারীকে আটক করেন। বিড়িও দুটি মোটর সাইকেল যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা চোরা কারবারের সাথে জড়িত বলে পুলিশের নিকট জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা যায়,আটককৃত দুই চোরাকারবারী বিশ্বম্ভরপুর থেকে মোটর সাইকেলযোগে ভারতীয় নাসির বিড়ি নিয়ে সদর উপজেলার মোহনপুরে যাওয়ার পথে টুকেরঘাট সংলগ্ন সুরমা নদীর তীরে তাদের গতিরোধ করে নৌ-পুলিশ পরে তাদের আটক করে নিয়ে আসে এবং বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. ফরিদ আহমদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃত ২জনকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭,তারিখ-০৯/-৪/২০২৩ ইং।

এ ব্যাপারে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যেকোন ধরনের অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী,২টি মোটর সাইকেল,ভারতীয় নাসির বিড়িসহ ২জনকে আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed