সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সোলেমান আহমেদ মানিক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে দিলো স্বামী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়  সন্ত্রাসীদের হামলায় ছুরিকাহত হয়েছে এক সাংবাদিক। আহত সাংবাদিক এর নাম সোলেমান আহমেদ মানিক।

চিকিৎসারত অবস্থায় তার সাথে বিস্তারিত কোনো কথা বলা যায়নি। তবে সাথে থাকা স্বজনদের থেকে শুনা যায় যে, মঙ্গলবার (১৬ই মে) সন্ধ্যায় বাদ মাগরীব মোটরসাইকেল যোগে শহর থেকে বাসায় ফেরার পথে কলেজ রোডস্থ উদয়ন বালিকা স্কুলের সম্মুখে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করলে প্রাণে বাঁচতে দৌড়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন। পরে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে চলে যায়। তার শরিরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়।

তার উত্তেজিত কথাবার্তা থেকে শুনা যায় যে, স্থানীয় একটি প্রভাবশালী মহল সংবাদ লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে হামলা করিয়েছে।
এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে অভিযোগ পেলে ব্যাবস্হা গ্রহন করা হবে বলে আস্বস্ত করেছে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd