1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কুয়েতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মানুষ জানবে সাবরিনা নিরপরাধ ছিলো


কুয়েতে বর্ণাঢ্য  আয়োজনের
মধ্য দিয়ে দর্শকনন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

২১ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা,আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান  আলোচনা সভার আয়োজন করে কুয়েত এনটিভি দর্শক ফোরাম।বৃহস্পতিবার রাত ৮ টায় কুয়েতের নন্দিত শহর সালমিয়ার ভোজন বাড়ি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েত  এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোঃ বেলাল হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভির কুয়েত  প্রতিনিধি আল আমিন  সরকার,এতে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত  এনটিভি দর্শক ফোরামের  উপদেষ্টা আলহাজ্ব  শওকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদুল হক  চৌধুরী মুরাদ আহবায়ক বাংলাদেশ কমিউনিটি কুয়েত ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক।এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মোল্লা,চুন্নু মোল্লা, কুয়েত কমিউনিটির সদস্য সচিব কামরুজ্জামান টিটু,সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাছির উদ্দিন খোকন,রুহুল আমিন,জাফর আহমেদ চৌধুর, মোহাম্মদ কামাল হোসেন,বেলাল উদ্দিন,এটিএন বাংলার কুয়েত   প্রতিনিধি আহাদ আম্বিয়া কোখন,সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সংগঠনের সম্পাদক মোঃ আলাল আহমদ,অভি হাসান,এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক
বাংলাদেশী প্রবাসীরা।

বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ ও সুষ্ঠু বিনোদন পরিবেশনের জন্য এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ফালো সহ এনটিভি পরিবারের সবাইকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে ফুলেল শুভেচছা জানানো হয়।

পরে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আগত অতিথিরা।

এতে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন পরিশেষে কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী শিল্পীরা সাংস্কৃতিক  উপস্থাপন করেন।সব শেষে আগত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed