1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

বিএনপির ৯০ নেতাকর্মী আটক

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণের সকল দাবী দাওয়া পূরণ হবে -পরিবেশমন্ত্রী

রাজধানীতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের সময় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান যে, সংঘর্ষের সময় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডিসি মোঃ ফারুক হোসেন বলেন যে, রাজধানীতে অবৈধ সমাবেশ থেকে ৯০ জনকে আটক করা হয়েছে। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

রাজধানীর প্রবেশপথ গুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে শনিবার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পুলিশ জানায় যে, ডিএমপির অনুমতি না নিয়ে চালানো বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

এর আগে গতকাল শুক্রবারের মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার প্রবেশমুখ গুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আওয়ামী লীগও তাদের শান্তি সমাবেশ থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি দেয়। পরে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি বাতিল করে তারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed