সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসরায়েলি বাহিনীর হামলা ১৬০ ফিলিস্তিনি নিহত

১৮ই অক্টোবর ২০২৩ খ্রিঃ, ২রা কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
বর্ণাঢ্য আয়োজনে ‘শেখ রাসেল দিবস-২০২৩” পালন।

জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রালি ও শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল। এসময় উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর আজ ৬০তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন এর মধ্য দিয়ে পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক প্রকৃতির অবারিত ক্ষেত্রে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd