1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

আওয়ামীলীগের শান্তি সমাবেশ মারামারি

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে আওয়ামীলীগের শান্তি মিছিল ও পথসভা

রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মারামারি ও লাঠি ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮শে অক্টোবর) দুপুর ২টার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনাটি ঘটে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ১টা ৩০মিনিট থেকে মঞ্চে বক্তব্য শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আজ দুপুর ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন।

এ সময়ে সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর সমাবেশের পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed