সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

সিলেটের সাথে সাড়া দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আরব বিশ্বের সাথে বিরুধে জড়াল যুক্তরাষ্ট্র

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

আজ বুধবার (৮ই নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে যে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন যে, জয়ন্তিকা একপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারবে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd