সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

ঢাকা-১৯ আসন সাভার আশুলিয়া ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাজধানীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে।

গতকাল সোমবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এই ঘোষণা দেন।

এবিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন যে, যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়ছে এবং ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে, মনোনয়ন পত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে। এছাড়াও আসনটিতে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রর্থীরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাস, জাতীয় পার্টির , মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম মেম্বার, বাংলাদেশ জাতীয় পার্টি আইরিন পারভীন।

এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারি ও জাতীয় পার্টিরআবুল কালাম আজাদ এর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বৈধ হলো যে ৭জন প্রার্থীদের মনোনয়ন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম, জাকের পার্টি মনোনীত প্রার্থী শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবুল হাসান, গণফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুল আমীন

ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ।
মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন ৫ থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ (১০-১৫ই ডিসেম্বর), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (১৭ই ডিসেম্বর), প্রতিক বরাদ্দের তারিখ (১৮ই ডিসেম্বর), প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা ১৮ দিন প্রচার-প্রচারনা করার সুযোগ পাবেন। ভোট গ্রহনের তারিখ (৭ই জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ব্যালট বাক্সে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনটিতে সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৩ জন। আসনটিতে সর্বমোট ভোট কেন্দ্র ২৯২ টি ও ভোটকক্ষ ১,৭০৫ টি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd