1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

রাজধানীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

আওয়ামীলীগের শান্তি সমাবেশ মারামারি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করেছে বিএনপি।

সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবদল নেতা আহত হন। অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তিনি জানান যে, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭নং ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যান।

উল্লেখ্য যে, নয়াপল্টনের মহাসমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (২৮শে অক্টোবর) শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করছে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ এর যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed