সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আওয়ামী লীগের জন্য নির্বাচনি আচরণ বিধি প্রযোজ্য বিএনপির জন্য নয়

” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বালা বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্গন বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর রোববার দুপুর ১২ টায় কমলগঞ্জ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ প্রমুখ।

বিট পুলিশিং সভায় সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বালা বিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহবান জানান।

এসময়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd