সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইলে মাছের ঘের মালিক কে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ::

পাকিস্তানে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা নিহত ২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্ৰামের মৃত্যু রজ্জাক মোল্লার ছেলে অলিয়ার রহমান মোল্লাহ (৭০)খুন হন। স্বজন সূত্রে জানা যায়, অদ্য ১৩ জানুয়ারী ২০২৪ তারিখ শনিবার অলিয়ার রহমান মোল্লাহ ফজরের নামাজ শেষে মাছের ঘেরে যাওয়ার প্রাক্কালে সকাল ৮ টার দিকে তার নিজ বাড়ির পাশে অবস্থান কালে মেম্বার ফিরোজ গ্রুপের একদল সন্ত্রাসী বাহিনী এসে অলিয়ার রহমান মোল্লাহর উপর দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এসময়ে তার স্ত্রী আসমা বেগম স্বামীর উপর হামলা ঠেকাতে গিয়ে সে ও বেধড়ক মারপিটের শিকার হয় এবং তার একটি হাত ভেঙে যায়। উক্ত ঘটনাটি ঘটিয়েছে পঞ্চ পল্লী এলাকার মেম্বার ফিরোজ গ্রুপের, রবিউল মোল্লাহ,রিয়াজ মোল্লাহ , মফিজ, আকাশ , উকিল,ঝিকু,টিটো,লিটন,রোকন মোল্লাহ ও তরুণ সহ ১৫/২০ জন চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী।

জানা যায় যে, দীর্ঘদিন ধরে মাছের ঘের মালিক অলিয়ার রহমান মোল্লাহর কাছে উল্লেখিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে, অলিয়ার রহমান মোল্লাহ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেশীয় অস্ত্রে সজেজ সজ্জ্বিত হয়ে তার বাড়ির পাশে এসে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এহেন ঘটনায় স্বজনদের কান্নার আহজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অলিয়ার রহমান মোল্লাহ খুনের ঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে, অলিয়ার রহমান মোল্লাহর লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd