1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

পাকিস্তানে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা নিহত ২৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

প্রতীক বরাদ্দের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর সিলেটে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা ক্যাম্প হিসেবে ব্যবহৃত একটি থানায় হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) হামলার দায় স্বীকার করেছে।

আজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) আফগান সীমানাঘেষা খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় ওই থানায় এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ শাখা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে যে, মঙ্গলবার ভোরে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানা যায় যে, মঙ্গলবার শুরুতে ৬ জঙ্গি ওই ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালানোর চেষ্টাকালে তা নস্যাৎ করা হয়। সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘাঁটিতে সজোরে আঘাত হানে। এরপর আত্মঘাতী বোমা হামলা চালায়। ভারী বিস্ফোরণে ঘাঁটির ভবন ধসে পড়ায় এই হতাহত হয়।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ওই ঘাঁটিতে উদ্ধার এবং জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। এখন পর্যন্ত ২৭ জঙ্গিকে হত্যার দাবি করেছে তারা।

এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।

এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান গোষ্ঠী ও তাহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। এই গোষ্ঠীটি তাহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান ইসলামপন্থি এবং সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ছবি ও তথ্য সংগ্রহ,

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed