সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান

  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বিরল সুর্যগ্রহনে দিন হবে রাতের মত অন্ধকার

শপথ নিতে চলেছেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন নারী সংসদ সদস্য।

আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় এ শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায় যে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন এবং পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুজন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় (বিজয়ই) নির্বাচিত ঘোষণা।

এর পর মঙ্গলবার নির্বাচনী ফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd