সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলায় সেনাবাহিনীর হাতে আটক১

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩১৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে শহীদ ও আহত ছাত্রদের জন্য দোয়া ও আলোচনা মাহফিল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৮ই আগস্ট) দিন দুপুরে স্কুল প্রাঙ্গনেই এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলে একজনকে আটক করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায় যে, হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা। ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।

হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত। তিনি বলেন যে, সরকারের পক্ষ সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দু:খজনক, আমি বিস্মিত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd