1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে সনাতনধর্মীদের পাড়ায় পাড়ায় খুশির আমেজ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে সনাতনধর্মীদের পাড়ায় পাড়ায় খুশির আমেজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মন্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে।

তবে দু-একটি মন্ডপে চলছে আলোকসজ্জা ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে পালনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানিয়েছেন।

এ বছর কমলগঞ্জে ১৩৭ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক পূজামন্ডপের জন্য সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনিত রঞ্জন দেবনাথ বলেন, এ বছর কমলগঞ্জে ১৩৭ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখানে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীও আছেন। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ইতিমধ্যে পূজা মন্ডপের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বছর আনসার-পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও পূজা মন্ডপের নিরাপত্তায় থাকবেন বলেও তিনি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed