1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:

কমলগঞ্জের মানবিক চিকিৎসক’ এনকে সিনহা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মিছির মিয়ার ঘরের কেচি গেইট ও ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী মিছির মিয়া।

সড়জমিনে গেলে জানা যায়, ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত,পা, মুখ, চোঁখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন হাল্লা চিৎকার করলে স্থানীয়রা চলে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

ভুক্তভোগী মিছির মিয়া জানান, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচি গেইট ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার স্ত্রী মেয়ে ছেলে সহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্কার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।’

মিছির মিয়ার স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘সোমবার ১৪ অক্টোবর আমার ছোট মেয়ের বিয়ে। ঘরের কেচি গেইট এর তালা ভেঙে ঘরে প্রবেশ করে ৬ জন ডাকাত সদস্য। প্রায় ৪ বড়ি স্বর্নালঙ্গার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা সহ বিবাহ সরঞ্জাম নিয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা কি করবো বুঝতে পারছি না। এভাবে আমাদের সর্বনাশ হবে।’

ভুক্তভোগী মিছির মিয়ার মেয়ে তানিয়া আক্তার জানান,‘আমার ৩ বোন ও মায়ের কান ও নাক থেকে গলার চেইন ও নাকের ফুল নিয়ে গেছে ডাকাতরা।’

প্রতিবেশী শহীদ ও আমীন মিয়া বলেন, ‘সোমবার মিছির এর মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ডুকে ডাকাতরা সব নিয়ে গেলে। এখন মানুষটা চিস্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগীতায় যেন বিয়েটা দিতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত যেন ডাকাতদের আটক এবং মালামাল উদ্ধার করা হয়।’

আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযাগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’



শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed