1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার আদমপুর ইউনিয়ন এর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষায় পঞ্চম, অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণির ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা।

এসময় পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন,বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সভাপতি মো. শাহাজ উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল, সৌদি আরব কিং খালেদ হাসপাতাল এর ডা. আব্দুল আলীম, বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. শফিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমূখ।

বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান বলেন, ‘আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছি। তাছাড়া আমরা পড়াশোনার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামীতে যাতে আমাদের এই সংগঠনটি আরও এগিয়ে নিতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed