1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতদের সম্মননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সফল জননীর ক্যাটাগরিতে বিমলা দেবী ও অর্থনৈতিক সচ্ছলতা ক্যাটাগরিতে বর্ষা মালাকারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক’সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed